Main Menu

সিলেট সিটির ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) রাতে নগরীর বনকলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসএমপির বিমানবন্দর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মঈন উদ্দিন সিপন।

তিনি জানান, আব্দুল ওয়াদুদ মিলনকে গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed