দিরাইয়ে নারীদের কথা কাটাকাটি নিয়ে গোলাগুলি, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার পুকিডর গ্রামে নারীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরজু খাঁ ও হোসেন খাঁয়ের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
নিহত দুলাল মিয়া উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের বাসিন্দা মৃত আলীম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরজু খাঁন ও হোসেন খাঁয়ের মধ্যে জমিজমা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। বুধবার সকালের দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এরপর উভয়পক্ষের লোকজনই বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুইপক্ষের গোলাগুলিতে গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন। তিনি জানান, খবরে পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হত্যাকারী পলাতক রয়েছে।লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed