Main Menu

জামায়াত নেতা মতিউর রহমান গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সালাহউদ্দিন বলেন, গত বছরের অক্টোবরের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।আদালতে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানান, মতিউর রহমানকে বুধবার (২৫ অক্টোবর) সকালে তার বাড়ি থেকে আটক করা হয়।

তিনি বলেন, সকাল ১০টার পর উত্তরার বাসা ঘিরে রাখে পুলিশ; পরে তাকে অ্যাম্বুলেন্সে করে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে পরিবারের সদস্যরা জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। গতকাল (মঙ্গলবার) রাতে এমআরআই করা হয়েছে। আজকেই ডাক্তারের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১১ অক্টোবর উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ সময় আসামীরা পুলিশের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের নিক্ষিপ্ত ইট পাটকেল ও লাঠির আঘাতে পুলিশ সদস্য আহত হয়। পরে নিজের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রাউন্ড শটগানের কার্তুজ ফায়ার করলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা দৌড়িয়ে পালিয়ে যাওয়া। পরে এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়।

Share





Related News

Comments are Closed