দোয়ারাবাজারে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাফিয়া আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লা শ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
সাফিয়া আক্তার উপজেলার মৌলারপাড় গ্রামের চান মিয়ার মেয়ে। তবে কী কারণে সাফিয়া আক্তার মারা গেছেন তা জানা যায়নি।
পুলিশ ও পরিবার সুত্রে জানিয়েছে, নিহত সাফিয়া ও তার ভাতিজা রোমন (১০) একই কক্ষে রাত্রি যাপন করেন। মঙ্গলবার ফজরের নামাজের পরে রোমন তাদের সামাজিক মসজিদ মক্তব্যে পড়তে যায়। রোমানকে মক্তব্যে এগিয়ে দিয়ে এসে পরিবারের সবার অগোচরে সাফিয়া আক্তার নিজ বসতঘরের কক্ষে বসত ঘরের তীরের সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সাফিয়ার ভাবী রেছমা আক্তার ঘরে প্রবেশ করে সাফিয়াকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে সাফিয়া আক্তারকে ফাঁস থেকে খুলে নিচে নামিয়ে আনেন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More



Comments are Closed