সুগন্ধি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুগন্ধি চাল রপ্তানিতে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ববোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের কাছে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির একটি সভা খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি বিবেচনায় দেশ থেকে সুগন্ধি চালসহ যে কোনো প্রকার চাল রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর কৃষি সচিবের সভাপতিত্বে ‘কৃষিপণ্য রপ্তানির সমস্যা ও সমাধানের কৌশল’ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সিদ্ধান্ত হয় ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল/সুগন্ধি চাল রপ্তানি বন্ধ করতে হবে।’
এমতাবস্থায়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থাকে এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।
রপ্তানি নীতি আদেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে সব সময়ই চাল রপ্তানি নিষিদ্ধ। তবে সরকারের অনুমতি নিয়ে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ রয়েছে। ২০২১ সালের জুলাইয়ে ২৮টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেয় সরকার। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রপ্তানি বন্ধও করে দেওয়া হয়। কিন্তু গত কয়েক মাস আগে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ আবার উন্মুক্ত করে সরকার।
Related News
সারাদেশে মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণRead More
তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কেরRead More



Comments are Closed