Main Menu

মাধবপুরে কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট রেল লাইনের নোয়াপাড়া রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া (২৫) উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুন নুরের ছেলে। সে শ্রবণ প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

জানা যায়, সকালে বন থেকে কাঠ সংগ্রহ করতে যায় সুমন মিয়া। কাঠ সংগ্রহের পর রেললাইনে বিশ্রাম নিচ্ছিল। এসময় সে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে যায়।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রাকিবুল ইসলাম খাঁন।

Share





Related News

Comments are Closed