কমলগঞ্জে জোরপূর্বক সড়কের গাছ কাটার অভিযোগ, ১৩ খন্ড গাছ জব্দ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশে থাকা ৩টি গাছ জোরপূর্বক কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যাক্তির বিরুদ্ধে। পরে কাটা গাছের ১৩ টি খন্ড বন বিভাগ উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার এলাকায় গাছ কাটার এ ঘটনা ঘটে।
জানা যায়, নয়াবাজার-চৈত্রঘাট ও এয়ারপোর্ট-তারাপাশা সড়কের পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের পূর্ব পাশে এলজিডি’র রোপনকৃত ৩ টি গাছ তরিক মিয়া নামে স্থানীয় এক বিএনপি নেতা কেটে ফেলেন। পরে বিষয়টি জানাননি হলে বন বিভাগের লোকজন এসে ১৩ খন্ড গাছ জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখে যান।
এ ব্যাপারে গাছ কাটার কথা স্বীকার করে তরিক মিয়া বলেন, এভাবে গাছ কাটা আমার ভূল হয়েছে। গাছ যদি এলজিডি বা বনবিভাগের হয় তাহলে তারা নিয়ে যাবে। আর আমার হলে আমি পাবো।
এ বিষয়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, বনবিভাগ গাছগুলো জব্দ করে আপাতত আমার জিম্মায় রেখে গেছে। বন বিভাগ বা এলজিডির গাছ হলে প্রশাসনের লোক এসে তাদের গাছ নিয়ে যাবে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আমরা ১৩ খন্ড গাছ জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছি। গাছগুলো এলজিডির থাকায় তাঁরা এসে নিয়ে যাবে। আমরা তাদেরকে বলে দিয়েছি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, গাছ কাটার বিষয়টি শুনেছি। এলজিডি’র উপজেলা প্রকৌশলী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed