নীলফামারী বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশনের অভিযান
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ সেবা প্রদানে অতিরিক্ত টাকা আদায়, সেবা প্রত্যাশীদের হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে নীলফামারী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অভিযান শুরু হয়, চলে ৩ ঘন্টা। অভিযান চলাকালে অতিরিক্ত টাকা আদায়সহ কয়েকটি অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।
দুদকের টিমে রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ, উপসহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিকি, উপসহকারী পরিচালক মোমিন উদ্দিন প্রমুখ ছিলেন।
দুদকের রংপুরের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, এখানে বেশ কিছু অভিযোগের সত্যতা পেয়েছি আমরা। সব বিষয়ে রিপোর্ট করা হবে। যেহেতু এটি এনফোর্সমেন্ট অভিযান। এ জন্য আমরা কাউকে আটক করিনি।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed