ছাতকে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক খালেদ মিয়া আহত
ছাতক প্রতিনিধি: ছাতকে সড়ক দুর্ঘটনায় ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি, সিলেট তথ্য অনুসন্ধান ডটকমের নির্বাহী সম্পাদক, বাংলাদেশ ক্রাইম সংবাদের সিলেট বিভাগীয় প্রতিনিধি ও দৈনিক জাতীয় মাতৃজগত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ খালেদ মিয়া মটরসাইকল দুর্ঘটনায় আহত হয়েছেন।
সোমবার (২৮ আগষ্ট) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাওয়ার পথে তকিপুর ব্রিজের উত্তর পারে মটরসাইকল দুর্ঘটনা ঘটে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয়েছে। আহত খালেদ মিয়া বলেন, রাতে পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিলেন তিনি। পথে তকিপুর এলাকায় এসে তার মোটরসাইকেলের সামনে একটি কুকুর এসে পড়ে। এসময় কুকুরকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন। সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed