ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে দেশটির পর্যটনকেন্দ্র বালিসহ লম্বক অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনপিবি মুখপাত্র আব্দুল মুহারী বলেন, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের অনেক গভীরে আঘাত হেনেছে, তাই এটি হয়তো ধ্বংসাত্মক হয়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০৩ কিলোমিটার (১২৬ মাইল) উত্তরে ও ভূপৃষ্ঠের ৫১৬ কিলোমিটার নিচে খুব গভীরে।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানায়, বালি ও লম্বকের উপকূলীয় অঞ্চলজুড়ে আঘাত হানা এ ভূমিকম্প মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার আগে অনুভূত হয়। এরপরে ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৫ মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয় ওই অঞ্চলে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed