হবিগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের শায়েস্তানগরে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জনের বেশী নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দেড় ঘন্টা সময় ধরে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষ নিয়ে স্থানীয় আওয়ামীলীগ-বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে পরষ্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপি নেতাকর্মীদের নৈরাজ্য, অগ্নি সংযোগ ও হামলা-ভাংচুরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে শায়েস্তানগর এলাকা অতিক্রম করার সময় উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরেন।
খবর পেয়ে প্রায় দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌছে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি যুবদল ছাত্রদল নেতাকর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে আমাদের নেতাকর্মীরা এর জবাব দেয়। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় আমাদের কার্যালয়ে ও বাসায় হামলা চালায়। এ সময় আমাদের নেতাকর্মীরা পাল্টা জবাব দেয়। আমরা কোন সংঘর্ষ বা সংঘাত চাই না। তবে আমাদের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। যদি আমাদের উপর হামলা হয় তাহলে আমরা এর জবাব দেব।
হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর একদিন আগে শনিবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জেলা শহরে পদযাত্রা কর্মসুচি পালন করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed