কমলগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমতি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাব্কে চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
সম্মেলন উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় কান্তি দেব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আশু রঞ্জন দাস।
প্রধান বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার নকুল চন্দ্র দাশ।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মহিম দে, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, গীতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় চন্দ্র দাশ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়।
সম্মেলনের শুরুতেই সম্পাদকীয় রিপোর্ট ও শোক প্রস্তাব উপস্থাপন করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধীরেন্দ্র কুমার সিংহ, কালীপদ দেব, এড. নবেন্দু ভট্টাচার্য, ধীরেন্দ্র মালাকার, মুন্না দেবরায়, মেরী রাল্ফ, বিকাশ পাল, সীতারাম বীন, সজল কৈরী, নারায়ন মল্লিক সাগর, স্বপন দেবনাথ, রনজিত অধিকারী প্রমুখ।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এবং অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।
সম্মেলন শেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাশের সঞ্চালনায় ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আশু রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ এর জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে।
কাউন্সিল অধিবেশনে গোপন ব্যালেটের মাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার আগামী তিন বছরের জন্য শংকর লাল সাহাকে সভাপতি ও নিরঞ্জন দেব কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed