ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, খুলনা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়।
তিনি বলেন, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।
আফরুজুল হক টুটুল বলেন, বাসটির ভেতরে আর কেউ আছে কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে।
ভান্ডারিয়া ও ঝালকাঠি বাস মালিক সমিতিতে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, ৪০ জনের মতো যাত্রী নিয়ে ভান্ডারিয়া থেকে বাসটি ছেড়ে আসে।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed