Main Menu

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে দুর্ঘটনার কবলে পড়ে জামরুল মিয়া নামের এক পর্যটক পানিতে পড়ে নিখোঁজ হন।

Manual3 Ad Code

শুক্রবার (২১ জুলােই) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ জামরুলের মরদেহ হাওর থেকে উদ্ধার করেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা।

Manual1 Ad Code

এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১০টার দিকে নিলাদ্রী লেকে যওয়ার পথে পালই হাওর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সঙ্গে থাকা আরও তিন পর্যটক গুরুতর আহত হোন।

Manual3 Ad Code

জানা গেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকের একটি দল নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওয়ানা করলে পালই নামক হাওরে পল্লীবিদ্যুতের লাইনের তারের সংস্পর্শে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় নৌকার উপরে থাকা চারজনের মধ্যে তিনজনকে পানি থেকে উদ্ধার করলেও জামরুল মিয়ার খোঁজ মেলেনি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফেতেখার হোসেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code