আধাঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপল জয়পুর
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জয়পুরে আধা ঘণ্টার ব্যবধানে তিনবার আঘাত হেনেছে ভূমিকম্প। তবে ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২১ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটের এই ভূমিকম্প ছিল ৩ দশমিক ৪ মাত্রার। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
এর আগে ভোর ৪টা ২২মিনিটে ৫ কিলোমিটার গভীরে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভোর ৪টা ৯মিনিটে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে লিখেছেন, জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed