Main Menu

শনিবার সিলেট নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বৈশাখী নিউজ ডেস্ক: উন্নয়নমূলক কাজের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

শনিবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, ওইদিন ১১ কেভি সোবহানীঘাট ফিডারের আওতাধীন জেলরোড, চালিবন্দর, কাস্টঘর, সোবহানীঘাট, মেন্দিবাগ, বিশ্বরোড, ল’ কলেজ, বঙ্গবীর, পৌরমার্কেট ও এর আশপাশের এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

Share





Related News

Comments are Closed