Main Menu

বরিশালে বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল এলাকায় বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা সকলেই ট্রলির শ্রমিক ছিলেন। ঘাতক বাসটিকে আটক করা হলেও পালিয়েছেন চালক।

শনিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এমদাদুল, নাদিম ও সিনবাদ। এদের মধ্যে এমদাদুলের বাড়ি বরিশালের ৬ মাইল এলাকায়। আর নাদিম ও সিনবাদের বাড়ি রহমতপুর।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল দক্ষিণের স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, গুনগুন পরিবহনের একটি বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed