হবিগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহি ইমাম নিহত
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. নুর উদ্দিন (৪৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার ধল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর উদ্দিন লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের নখলাদাম গ্রামের মৃত সায়েদ মিয়ার পুত্র। তিনি হুরগাও মসজিদে ইমামতি করতেন বলে জানা গেছে।
স্বজনরা জানায়, হুরগাও মসজিদে থেকে ইমামতি করতেন তিনি। প্রযোজনীয় কাজে তিনি মোটর সাইকেল যোগে হবিগঞ্জ শহরে আসছিলেন। এসময় পথিমধ্যে ধল এলাকায় পৌছলে মোটর সাইকেলের সাথে একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed