বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজেছাত্রীকে এসিড নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজেছাত্রীকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার ঘটনায় লাল চাঁন বাউরী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীকে লাল চাঁন বাউরী বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রোববার (১৪ মে) রাতে ভুক্তভোগী কলেজছাত্রীর মুখে এসিড নিক্ষেপ করেন চাঁন বাউরী। এতে ওই ছাত্রীর মুখমণ্ডল ঝলসে যায়। পরে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রতন কুমার বাউরী বাদী হয়ে লাল চাঁনকে আসামি করে থানায় মামলা করেন। অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি লাল চাঁনকে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed