স্কুল থেকে ফেরার পথে পঞ্চম শ্রেণির ৩ ছাত্রীকে পিটিয়ে জখম
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে।
বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৪টায় উপজেলার সীমান্তের চিমটবিল খাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হচ্ছে- উপজেলার সীমান্ত এলাকা চিমটিবিল খাসপাড়া গ্রামের শাহিন মিয়ার মেয়ে শামীমা (১১), একই এলাকার জসিম মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার (১২) ও আইয়ুব আলীর মেয়ে সুলতানা (১২)।
তারা ওই এলাকার চিমটিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় চুনারুঘাট থানায় এক ছাত্রীর মা (সাফিয়া খাতুন) বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মো. স্বপন মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন।
আহত স্কুলছাত্রীদের অভিভাবকরা জানান, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে স্বপনের বাড়ির সামনে চলার পথে স্বপন সজীবসহ তার লোকজন গতিরোধ করে শিক্ষার্থীদের মারধর করে।
এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের কবল থেকে শিশুদের উদ্ধার করেন। পরে তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ৩ ছাত্রীকে মারধরের ঘটনা স্কুলের শিক্ষিকা জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
চুনারুঘাট থানার এসআই মহসিন আহমেদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed