কানাডা থেকে লাশ হয়ে ফিরলেন মাধবপুরের ফাহিম
হবিগঞ্জ প্রতিনিধি: কানাডার বাসা থেকে উদ্ধার হওয়া সিলেটেী যুবক ইয়াসিন মোহাম্মদ খান ফাহিমের (২৬) লাশ দেশে এসেছে।
শুক্রবার (১২ মে) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশবাহী কফিন স্বজনরা গ্রহণ করেন।
বেলা ১১টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছলে শত শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করেন। এ সময় স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা হয়।
জানা গেছে, তিন বছর আগে উচ্চশিক্ষার জন্য ফাহিম কানাডার মন্ট্রিলের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখানে ডাউন টাউনের একটি অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন।
ইয়াসিন হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া গ্রামের জসিম উদ্দিন খানের ছেলে। ২৩ এপ্রিল থেকে ফাহিমের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তার স্বজনরা। পরে কানাডায় ফাহিমের বন্ধু আরিফুলের সঙ্গে যোগাযোগ করা হয়। ২৬ এপ্রিল ফাহিমের বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান আরিফুল।
খবর পেয়ে পুলিশ এসে ফাহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর তার লাশ হিমঘরে রাখা হয়।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed