পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ মে) দুপুর ১২টার দিকে জিয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮)। শারমিন ও রুমান ভাই বোন। মরিয়ম তাদের চাচাতো বোন।
শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান, মরিয়ম সোহেলের ছোট ভাই রুবেলের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পুকুর পাড়ে এক সঙ্গে খেলছিল তারা। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে শারমিনের মরদেহ ভাসতে দেখে বাকি দুজনকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের উদ্ধার করে কলাপারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed