ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আব্দুস সালাম খাঁন (৩৫) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আব্দুস সালাম জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের আব্দুল হক খাঁনের পুত্র।
জানা গেছে, বৃহস্পতিবার (৪ মে) সকালে সাউদেরগাঁও গ্রামে ছাগলে ধান খাওয়া ও পূর্বের মসজিদের জমির সীমানা চিহ্নিত করা নিয়ে গ্রামের খাঁন গোষ্টি ও শেখ গোষ্টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হন।
গুরুতর আহত ইউনুছ খাঁন (৩০), আব্দুল মালিক (৩৫), ফরিদ খাঁন (৩৮), শিপা বেগম (১৮), আশিকুল ইসলাম (৩২), বদরুল আলম (১৮), মকবুল মিয়া (১১), আব্দুস সালাম খাঁন (৩৫) সহ ৩০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই আহত আব্দুস সালাম খাঁন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুর খবর নিশ্চিত করে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহাম্মেদ উল্লাহ ভূঁইয়া বলেন, এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed