মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনী সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬) নামে দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ মে) সকালে উপজেলার লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শুভ ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। আর মারুফ ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় পৌঁছানোর পর চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ওই দুই যুবক গুরুতর আহত হন। মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, তাদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed