চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় পৃথক এলাকায় বজ্রপাতে প্রাণহানি হয় তাদের।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের (ভোলা পাড়া) মফিজ উদ্দীনের ছেলে ও গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪০), চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩২) ও দেবীনগর ইউনিয়নের নামো হরমা গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইসারুল হক (৩৪)।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী জানান, নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে। সেই সঙ্গে তাদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed