বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বানিয়াচংয়ের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সৌরভ দাস (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ মে) বিকালে উপজেলার চন্ডিপুর গ্রামের আমতলী হাওরে এ ঘটনা ঘটে। মৃত সৌরভ দাস ওই গ্রামের ধনজয় দাস এর ছেলে।
স্থানীয়রা জানান, সৌরভ দাসসহ কয়েকজন কৃষক জমির ধান কাটতে যান। তারা মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাত হয়। এতে সৌরভ দাস অজ্ঞান হয়ে পড়ে যান। তখন পাশে থাকা কৃষকরা তাৎক্ষনিক উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সৌরভ দাসকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, নিহত কৃষক পরিবারের সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed