মাধবপুর সীমান্ত হতে হুন্ডির ১৮ লাখ টাকা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
শনিবার (২৯ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি ২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরমান আরিফ চৌধুরী জানান, শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ধর্মঘর বিওপির একদল বিজিবি সদস্যরা উপজেলার আলীনগর এলাকায় সন্দেহ জনক চোরাকারবারীকে ধাওয়া করলে উক্ত ব্যক্তি গাঁজা সদৃশ্য একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উল্লেখিত পটলা থেকে সাত বান্ডিল টাকা পাওয়া যায়, যার পরিমান ১৮ লাখ টাকা। ধারণা করা হচ্ছে উক্ত টাকা হুন্ডির কাজে ভারত হতে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। উক্ত টাকা মাধবপুর থানায় এজাহারভূক্ত করে ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানকৃত মালামালসহ মাদকদ্রব্য যাতে বাংলাদেশে না প্রবেশ করতে পারে সে জন্য সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিজিবি’র বিশেষ অভিযান নিয়মিত চলছে এবং তা অব্যাহত থাকবে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed