বাহুবলে আশ্রয়ণ প্রকল্পে আগুন, ১০টি ঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানিপুর পায়রাটিলা এলাকায় এই ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিম।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ১০টি ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।’
স্থানীয় লোকজন জানান, আজ সকাল ৯টার দিকে পায়রাটিলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগে। তা মুহূর্তেই অন্য ঘরে ছড়িয়ে পড়ে। একে একে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আশ্রয়ণ প্রকল্পটি উঁচু টিলায় হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, আগুনে প্রকল্পের মোট ৫০টি ঘরের মধ্যে ১০টি ঘর পুড়ে গেছে।
ওসি বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আশ্রয়ণ প্রকল্পে আগুনের সূত্রপাত। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১০টি ঘর পুড়ে যায়।’
খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান মো. মুদ্দত আলী, পুটিজুরী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনসহ পুলিশের বিভিন্ন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed