Main Menu

শিবগঞ্জে আমবাগানে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহিন আলী (১২) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে আসিম (১৩)।

Manual6 Ad Code

আহতরা হলেন লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন আলী (১৩) ও শ্যামপুর গোপালনগর গ্রামের কাশেদ আলীর ছেলে মোহাম্মদ সারোয়ার (১৪)।

নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাগানে আম প্যাকেট করার কাজ করছিলেন তারা। দুপুরে ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই শাহিন ও আসিমের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Manual4 Ad Code

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

Manual4 Ad Code

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত গণমাধ্যমকে বলেন, আমবাগানে বজ্রপাতে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code