Main Menu

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন বাজারে ঘরের চালে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম অহিদ মিয়া (৪৫)। তিনি বাহাদুরপুর গ্রামের দানা মিয়ার পুত্র।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় শাহ আরেফিন বাজারের হুমায়ুন ডাক্তারের ঘরের চালে কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হুমায়ুন ডাক্তারের ঘরের চালে কাজ করতে অহিদ মিয়া চালে উঠেন। চালের উপর দিয়ে বিদ্যুতের মেইন লাইন টানা ছিল। অহিদ মিয়া ঘরের উপরে থেকে চাল খোলার সময় বিদ্যুতের মেইন লাইনের সাথে স্পর্শ হয়। এসময় অহিদ মিয়া বিদ্যুতের লাইনে আটকা পড়ে মৃত্যুবরণ করেন। পরে উপস্থিত জনতা তাকে বাশের লাঠি দিয়ে উপর থেকে নামিয়ে আনেন। দিনমজুর অহিদ মিয়ার ৫ ছেলে ও এক মেয়ে রয়েছে।

কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী জানান, ঘরের কাজ করার আগে আমাদেরকে অবগত করলে আমরা বিদ্যুৎ অফ করে দিতাম। ঘরের মালিক আমাদেরকে জানাননি। বিদ্যুতের তারের পাশে কাজ করার সময় বিদ্যুত অফিসকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানান।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, শাহ আরেফিন বাজারে বিদ্যুৎপৃষ্ঠে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed