Main Menu

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত


বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ছয় কৃষক নিহত হয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) সকালে ও দুপুরে তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার হাওরের পৃথকস্থানে এ ঘটনা ঘটে।

তাহিরপুর : তাহিরপুরে হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের পাশের গোলাঘাট হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কুকুরকান্দি গ্রামের হাতেম আলীর ছেলে রমজান আলী (১৫)। আহত যুবকের নাম মুকুট মিয়া।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে রমজান আলী ও মুকুট মিয়া কুকুর-কান্দি গ্রামের পাশের গোলাঘাট হাওরে ধান কাটতে যায়। এ সময় আকস্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হলে রমজান ঘটনাস্থলে মারা যান ও মুকুট মিয়া আহত হন।

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ আলী বলেন, গোলাঘাট হাওরে ধান কাটার সময় বজ্রপাতে রমজান নামের একজন মারা গেছে ও তার সঙ্গে থাকা মুকুট মিয়া আহত হয়েছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, রোববার দুপুরে কুকুর-কান্দি গ্রামের পাশের হাওরে ধান কাটার সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে রমজান আলী নামের এক কিশোর মারা গেছেন।

দোয়ারাবাজার : দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রনভুমি গ্রামে কৃষক মিলন মিয়া ও তারা মিয়া।

দোয়ারা বাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।

ছাতক : রোববার সকালে ছাত‌ক উপজেলায় বজ্রপা‌তের ঘটনায় দু‌ই ইউনিয়নের তিন জন কৃষক নিহত হ‌য়ে‌ছেন। নিহতরা হলেন উপ‌জেলার জাউয়াবাজার ইউপির দক্ষিণ বড়কাপন মাঝপাড়া গ্রা‌মে মৃত ইদ্রিস আলীর পুত্র মোহাম্মদ আরশ আলী (৬২) সকাল সা‌ড়ে ১০টায় গ্রামের পূর্বপাশে হাওরে ধান মাড়াই দিতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থ‌লেই মারা যান। একই ইউপির দেবের গাও গ্রা‌মের হোছাম উদ্দিনের পুত্র মহিম উদ্দিন (১৭) সকাল ১১টায় বা‌ড়ি থে‌কে পা‌শের মা‌ঠে গরু চড়া‌তে গি‌য়ে বজ্রপাতে ঘটনাস্থ‌লে মারা যায়। এছাড়া উপ‌জেলার চরমহল্লা ইউপির চরদুলভ গ্রা‌মের মোস্তফা মিয়ার পুত্র আব্দুস সামাদ (২৬) সকা‌লে চর দৌলভ মাটিয়ার হাও‌রে ধান কে‌টে বা‌ড়ি ফেরার প‌থে বাড়ির পাশে রাস্তায় বজ্রপাতে আহত হন। আহত অবস্থায় তা‌কে প্রথমে কৈতক হাসপাতা‌লে ভর্তি কর‌লে তার অবস্থার অবন‌তি হ‌লে জরুরীভা‌বে উন্নত চিকিৎসার জন্য সি‌লে‌টের ওসমানী হাসপাতা‌লে নেয়ার পর তার মৃত্যু হয়।

বজ্রপাতের ঘটনায় তিনজন নিহতের এঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন সুনামগঞ্জ জেলা আইনজী‌বি এড‌ভো‌কেট আব্দুল আহাদ। পৃথক ঘটনায় তিনজন কৃষক বজ্রপা‌তে মৃত‌্যু বরন কর‌লেও উপ‌জেলা প্রশাসন নীরব ভু‌মিকা পালন ক‌র‌ছেন। উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ‌ থে‌কে কোন আর্থিক সহ‌যো‌গিতা না করার ঘটনায় এলাকাবাসী চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ ক‌রে‌ছেন।

এব‌্যাপা‌রে জাউয়া ইউপির মেম্বার নুর উদ্দিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন ও‌সি ও ইউএনও ম‌হোদয়‌কে এ ঘটনা অবগত করা হ‌য়ে‌ছে।

এব‌্যাপা‌রে সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বজ্রপা‌তের ঘটনায় দু‌টি ইউপির তিন ব‌্যক্তি নিহ‌তের ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

Share





Related News

Comments are Closed