নেত্রকোনায় বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রবিকুল হাসান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।এঘটনায় তার ছোট ভাই হাবুল্লাহ হাসান আহত হয়েছেন।
রোববার (২৩ এপ্রিল) সকালে উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত রবিকুল হাসান বন্দউষান গ্রামের আব্দুস কুদ্দুসের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যেই বন্দউষান বিলে জমিতে ধান কাটার কাজ করছিলেন রবিকুল ও হাবুল্লাহ। এ সময় বজ্রপাত হলে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রবিকুল হাসানকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা দুজনই ধান কাটার শ্রমিক। বজ্রপাতে রবিকুল হাসানের মৃত্যু হয়েছে। তার ছোট ভাই হাবুল্লাহ হাসান আহত হয়েছেন।
ইউপি সদস্য জসিম উদ্দীন আরও বলেন, মরদেহ বাড়িতে নিয়ে দাফন করা হচ্ছে। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed