তাহিরপুরে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের পাশের গোলাঘাট হাওরে এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (১৫) উপজেলার কুকুরকান্দি গ্রামের হাতেম আলীর ছেলে। আহত যুবকের নাম মুকুট মিয়া।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে রমজান আলী ও মুকুট মিয়া কুকুরকান্দি গ্রামের পাশের গোলাঘাট হাওরে ধান কাটতে যায়। এ সময় আকস্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হলে রমজান ঘটনাস্থলে মারা যান ও মুকুট মিয়া আহত হন।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ আলী বলেন, গোলাঘাট হাওরে ধান কাটার সময় বজ্রপাতে রমজান নামের একজন মারা গেছে ও তার সঙ্গে থাকা মুকুট মিয়া আহত হয়েছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, রোববার দুপুরে কুকুরকান্দি গ্রামের পাশের হাওরে ধান কাটার সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে রমজান আলী নামের এক কিশোর মারা গেছেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed