Main Menu

বালাগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারের মোহাম্মদপুর এলাকায় বজ্রপাতে এক কৃষকের মুত্যুর খবর পাওয়া গেছে।

নিহত আনছার আলী (৭০) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

রোববার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জমিতে ধান কাটতে যান আনছার আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

বজ্রপাতে কৃষকের মুত্যুর ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed