চল্লিশ দিন নামাজ আদায় করে পুরস্কার পেল ৪০ শিশু-কিশোর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ৪০ শিশু-কিশোর। শনিবার (২২ এপ্রিল) সকাল ১০ টায় নগরীর তেররতন এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগ তেররতন জামে মসজিদের সামনে এ পুরস্কার বিতরণ করা হয়।
এসময় তেররতন মসজিদের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় বক্তব্য রাখেন তেররতন জামে মসজিদের ইমাম মাওলানা রায়হান উদ্দিন, মো মকবুল হোসেন, মো ফনিক মিয়া, হাজী বেলাল আহমদ, আনসার হোসেন সেলিম, ছালেহ আহমদ খান, কামাল মিয়া, আব্দুল হক, ফটিক মিয়া, হারিছ মিয়া, আক্তার হোসেন, আব্দুল মালেক, জালাল আহমদ সাহেদ, এনাম, আব্দুল মুকিত, আবুল কাশেম সাজু, মোরাদ, ডাঃ অহিদুর রহমান, রুহেল আহমেদ খান, পারভেজ, আব্দুল্লা, কবির হোসেন, রহিম আলি, হুমায়ুন কবির, বজলুর রশিদ, শিপলু, দিলোয়ার হোসেন দিনার, মাহবুব আহমদ, কয়েস আহমেদ, লিটন আহমদ, মুহিন আহমদ, আব্দুল গফফার, মান্না আহমদ, মাসুম আহমদ, আলি আহমদ আলম, রাহাত আহমদ রোমান, নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. নাজিম উদ্দীন। স্বাগত ব্ক্তব্য রাখেন হাফিজ দেলওয়ার আহমদ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বাই সাইকেল, স্কুল ব্যাগ, ছাতা, কোরআন শরিফ, জায়নামাজ, পাঞ্জাবী, মেসওয়াক, টুপি ও পাঞ্জাবি প্রদান করা হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed