মোটরসাইকেল নিয়ে গাছের সঙ্গে ধাক্কা, স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের দিন জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার জিন্দারপুর বুড়িপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হোসেন (১৭) উপজেলার জিন্দারপুর হাজিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে । সে দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সকালে বিপ্লব মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসার পথে জিন্দারপুর ইউনিয়নের বুড়িপুকুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed