শনিবার সিলেটে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবল সিরিজ
স্পোর্টস ডেস্ক: সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার (২৫ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম সিসেলশ জাতীয় ফুটবল দলের মধ্যকার ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ।
সিরিজের খেলা হবে দুটি। প্রথম ম্যাচ শনিবার (২৫ মার্চ) ও দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার (২৮ মার্চ)। দুটি ম্যাচই শুরু হবে বিকেল পৌনে ৪টায়।
বাংলাদেশ-সিসেলশ ম্যাচের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফে সদস্য মাহি উদ্দিন আহমেদ সেলিম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিলেটের মাঠে ব্রুনাই জাতীয় দল আসার কথা ছিল। কিন্তু তাদের লিগের খেলা শেষ না হওয়ায় তারা আসছে না। তাই সিসেলশকে আমন্ত্রণ জানানো হয়েছে। খেলার তারিখ পূর্বনির্ধারিত হওয়ার কারণে রমজান মাসে খেলতে হচ্ছে।
মাহি উদ্দিন আহমেদ সেলিম জানান, সিলেট আসার আগে বাংলাদেশ দল সৌদির মদিনায় অনুশীলন করেছে, ম্যাচও খেলেছে। সেটি কাজে লাগিয়ে দেশের ফুটবল আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed