তাহিরপুরে হাওরে বজ্রপাতে জেলে নিহত
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বজ্রপাতে রফিকুল ইসলাম (২২) নামে এক জেলে নিহত হয়েছেন।
বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল তাহিরপুর উপজেলার শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়নের লামাগাঁও গ্রামের ফজলুল করিমের ছেলে।
জানা যায়, লামাগাঁও গ্রামের রফিকুল ইসলামসহ কয়েকজন মিলে রাতে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে যান। এসময় হালকা ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। এসময় হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হয়ে রফিকুল গুরুতর আহত হন। সঙ্গে থাকা লোকজন তাকে বাড়ি নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed