Main Menu

সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় পথচারী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কে দ্রুত গতির ট্রাক চাপায় একজনের প্রাণহানি ঘটেছে।

সোমবার (৬ মার্চ) সকালে মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্নত আলী (৪৫) মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৬টা দিকে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের সামনে ঢাকা মেট্রো ট-২০-০১৮৬ নাম্বারের একটি ট্রাক পথচারী মিন্নত আলীকে ধাক্কা মেরে ব্রিজের রেলিংয়ের উপর উঠে যায়। এতে পথচারী মিন্নত আলী ঘটনাস্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক বা তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed