গাড়িচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহি ৩ কলেজছাত্রের
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। তবে বাকি একজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত তিন ছাত্র নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর বলেন, সকালে একটা মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। তারা মানান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো গাড়িচাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে চাপা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed