কমলগঞ্জে গলায় ওড়না পেছিয়ে কিশোরীর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চাঁদনী আক্তার (১৫) নামে এক কিশোরী ঘরের পিছনে আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেওল গ্রামে এ ঘটনাটি ঘটে।
আত্মহত্যাকারী কিশোরী একই গ্রামের মিজান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পাশের জমিতে বিকেলে বাচ্চারা খেলাধুলা করছে। হঠাৎ গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাচ্চারা চিৎকার করে। পরে নিহতের ফুফাতো ভাই ঝুলন্ত লাশ নিচে নামিয়ে রাখে। পরে স্থানীয়রা শমশেরনগর পুলিশ ফাঁড়িকে খবর দেয়।
নিহত চাঁদনীর বাবা মিজান মিয়া বলেন, আমার মেয়েকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি কি কারণে আত্নহত্যা করেছে তা এখনো জানা যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
Related News
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More



Comments are Closed