চুনারুঘাটে ট্রাক্টর চাপায় ফুটবলার নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ট্রাক্টর চাপায় ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমির খেলোয়াড় মোজাম্মেল হক (২২) নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার উবাহাটার পুরাতন হাইওয়ে থানার কাছে এ ঘটনা ঘটে।
মোজাম্মেল হক উপজেলার ঘরগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ছদরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে মোটরসাইকেলযোগে শায়েস্তগঞ্জ যাচ্ছিলেন মোজাম্মেল। পুরাতন হাইওয়ে থানার কাছে এলে মাটিবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন মোজাম্মেল। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মোজাম্মেলের মৃত্যু হয়।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed