পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত বেড়ে ৩২
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও দেড় শ জন আহত হয়েছেন। এদিকে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পেশোয়ার শহরের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। এ সময় মসজিদটিতে জোহরের নামাজ চলছিল।
পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ জানান, ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছেন। আহতদের অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে।
স্থানীয় জেলা প্রশাসক শফি উল্লাহ খান বলেন, হামলায় ৩২ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৪৭ জন আহত হয়েছেন। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের অনেকে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা জানান, পুলিশের দুটি চেকপোস্ট ফাঁকি দিয়ে ওই এলাকায় প্রবেশ করেন হামলাকারী। মসজিদটিতে যখন জোহরের নামাজ চলছিল, তখন তিনি একেবারে সামনের কাতারে ছিলেন।
এ ঘটনায় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তীব্র নিন্দা জানিয়েছেন।
Related News
মধ্যপ্রাচ্যের দুই দেশের ৮৫ স্থাপনায় হামলা ইরানের
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইরানের উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতেRead More
যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল।Read More



Comments are Closed