প্রবীণ সাংবাদিক অজয় পালের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: একাত্তরের কলমযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক অজয় পালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ।
রবিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক অজয় পালের আত্মার শান্তি কামনা কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শনিবার (৭ জানুয়ারি) রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অজয় পাল। গত বুধবার তিনি ব্রেইন স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অজয় পাল কাজ করেছেন, বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডার স্বনামধন্য সব সংবাদপত্রে। জাতীয় দৈনিকের মধ্যে বাংলার বাণী, দৈনিক সংবাদ, দেশবাংলা ও বাংলাবাজার পত্রিকা ছাড়াও সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকায়ও কাজ করেন তিনি ।এছাড়াও সাপ্তাহিক একাধিক পত্রিকাও কর্মরত ছিলেন তিনি।
অজয় পাল সাংবাদিকতার পাশাপাশি ছড়াসাহিত্যেও পাল ছিলেন অনন্য, অনবদ্য। শব্দে-বাক্যে টানতে জানতেন চমৎকার অন্তমিল।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed