সুনামগঞ্জে মসলায় কাপড়ের রঙ মিশিয়ে বিক্রি, ২ লক্ষ টাকা জরিমানা
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে কাপড়ের রঙ মেশানো গুড়া মসলা প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মিল ও দোকান ঘুরে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় শাহজালাল মসলা প্রোডাক্ট এন্ড রাইস মিলকে গুড়া মসলায় কাপড়ের রং মিশিয়ে বাজারজাত করার দায়ে ২ লক্ষ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে হাজী নান্না বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, নিয়মিত বাজার অভিযানে অংশ হিসেবে আমরা আজ জগ্ননাথপুর উপজেলায় অভিযান চালাই। এসময় খাবারে মসলায় কাপড়ের রং ব্যবহার করে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করেছি, সেই সাথে আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed