সিলেট জেলা প্রেসক্লাবের মানববন্ধন বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক একাত্তরের কথা পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্য নজরুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সদস্য সাঈদ চৌধুরী টিপু ও কার্যনির্বাহী পরিষদ সদস্য মিঠু দাস জয়-এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের প্রতিবাদে এবং অবিলম্বে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা প্রেসক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হবে।
এতে জেলা প্রেসক্লাবের সকল সদস্য, সহযোগী সদস্যদের উপস্থিতি কামনা করেছেন কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দ।
Related News
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More



Comments are Closed