মৌলভীবাজারে ‘ট্রাফিক পুলিশের’ ধাওয়ায় বাইকচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে ট্রাফিক পুলিশের ধাওয়ায় বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ২০ বছর বয়সী রফিকুল আমিন বোরহানের সঙ্গে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪২ বছর বয়সী মোটরসাইকেল আরোহী শাহেদ আলী। নিহত বোরহান মৌলভীবাজার সদর উপজেলার জুগিডহর এলাকার খসরু মিয়ার ছেলে।
ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে পৌর বাস টার্মিনাল এলাকার সড়ক অবরোধ করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোরহান ও শাহেদ আলী মোটরসাইকেলে জুগিডহর এলাকায় আসছিল। তখন জুগিডহর ট্রাফিক পুলিশ তাদেরকে থামার সংকেত দিলে তারা তা অমান্য করে চলে যান। এতে মোটরসাইকেলটি থামাতে ২ ট্রাফিক পুলিশ ধাওয়া করে তাদের।
দ্রুত গতিতে বোরহান জুগিডহর এলাকা পার হতে গিয়ে শেরপুর থেকে আসা একটি বাসের নীচে চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বোরহানের। গুরুতর আহত হন আরোহী শাহেদ আলী। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাফিক পুলিশের দুই সদস্য।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, ‘এই ঘটনায় প্রাথমিকভাবে ট্রাফিক পুলিশের সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দায় থাকলে ব্যবস্থা নেয়া হবে।’
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed