নারী ইউপি সদস্যকে ধর্ষণ করল মেম্বার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মেম্বার জুয়েল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন এক নারী ইউপি সদস্য।
সোমবার (৭ নভেম্বর) সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত জুয়েল মিয়া বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সদস্য।
মামলা সূত্র থেকে জানা গেছে, গত ১ অক্টোবর ভুক্তভোগী নারী ইউপি সদস্যকে দাপ্তরিক কাজের কথা বলে উপজেলা পরিষদে নিয়ে যান জুয়েল। কাজ না থাকা সত্ত্বেও তিনি তাকে বিভিন্ন অজুহাতে সেখানে আটকে রাখেন। পরে একই দিন রাত ১১টা বেজে গেলে উপজেলা পরিষদের সামনের সড়কে গাড়ি পাওয়া যাচ্ছিল না। এ সময় জুয়েল ভুক্তভোগী নারীকে গাড়ি নিয়ে আসার কথা বলে একটি বাড়িতে বসিয়ে রাখেন। পরে ফিরে এসে জানান, গাড়ি পাওয়া যায়নি, আজ রাতে এখানেই থাকতে হবে। একপর্যায়ে জুয়েল ভুক্তভোগী নারীর মোবাইল ফোন কেড়ে নেন ও জোরপূর্বক রাতভর সেখানে রেখে ধর্ষণ করে।
এদিকে পরদিন ২ অক্টোবর সকালে ভুক্তভোগী নারীকে একটি গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেন। এ ঘটনা জানতে পেরে ভুক্তভোগী নারীর স্বামী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে তিনি গত ৩ নভেম্বর নবীগঞ্জ থানায় মামলা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, ভুক্তভোগী নারী ইউপি সদস্যের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও রিপোর্ট পাওয়া যায়নি। মেম্বার জুয়েলকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed