কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রসাসন ও সমবায় দপ্তরের আয়োজনে শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিপ্লব কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো.মোস্তফা কামাল, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোর্শেদা খানম, উদীয়মান সঞ্চয় ও সমবায় সমিতির সদস্য মো. আমজাদ হোসেন, বনবিষ্ণপুর সমবায় সমিতির সভাপতি কয়েস আহমদ, গুডনেইবার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি শুভাসিনী সিনহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাশ।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed