বরিশালে ভোর থেকে দুদিনের পরিবহন ধর্মঘট শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। আজ থেকে দুই দিন বরিশাল বিভাগ থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
এছাড়া বৃহস্পতিবার থেকে বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে পরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা।
বাস মালিক সমিতির নেতারা জানান, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘটের পরেও যদি সড়কে অটোরিকশা ও থ্রি হুইলার চলাচল বন্ধ না হয় তবে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবেন।
বিএনপির অভিযোগ, শনিবার (৫ নভেম্বর) বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের কারণেই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed